ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

তবে কী বার্সায় ফিরছেন নেইমার?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৮-২০২৩ দুপুর ১:১২

লিওনেল মেসিকে দলে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল বার্সেলোনা। তবে বিভিন্ন কারণেই তা আর সম্ভব হয়নি। ক্লাব হিসেবে বার্সেলোনার আগ্রহের অভাবকেই এমন ফিরে আসার ক্ষেত্রে বড় বাধা হিসেবে বিবেচনা করেন সকলে। 

মেসির বেলায় না পারলেও আরও এক সাবেক তারকার জন্য বেশ আগ্রহ নিয়ে সামনে এগুচ্ছে বার্সেলোনা। ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টারবয় নেইমার জুনিয়ারকে আরও একবার ন্যু ক্যাম্পে ফিরিয়ে আনতে আগ্রহী ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। কোচ জাভি আগ্রহী না হলেও লাপোর্তার আছে নেইমারের প্রতি আলদা নজর। 

বার্সেলোনা ছাড়ার পর থেকেই প্রতি মৌসুমেই শোনা যায় নেইমারের বার্সায় ফিরে আসার গুঞ্জন। তবে সেসব কখনোই সত্য হয়নি। এবার সেই গুঞ্জন কিছুটা নীরবেই চলছে। যদিও এর পেছনে আছে শক্তিশালী এক সূত্র। 

নেইমারের বার্সা ফেরার সংবাদটি জানিয়েছেন কাতারের শেখ মাবখৌত আল-মারি। ক্রীড়া সাংবাদিকতার পাশাপাশি প্রভাবশালী হিসেবেও নাম আছে তার। লিওনেল মেসির ইন্টার মায়ামিতে চলে যাওয়ার সংবাদ সামাজিকমাধ্যমে তিনিই প্রথম জানিয়েছিলেন। 

বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে তার সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। এমনকি পিএসজির কর্তাব্যক্তিদের সাথেও আছে তার সদ্ভাব। যে কারণে এই সংবাদকে বিশ্বাসযোগ্য ভাবছেন অনেকেই। ক্রীড়া সাংবাদিক জেরার্ড রোমেরো নিজেও এমন সম্ভাবনার কথা নিশ্চিত করেছেন। 

সংবাদ অনুযায়ী, চলতি মৌসুমে পিএসজিতেই চালিয়ে যাবেন নেইমার। প্যারিসের ক্লাবটির সঙ্গে তার চুক্তি ২০২৫ সাল পর্যন্ত। যদিও ভালো কোনো প্রস্তাব পায় তাহলে তাকে ছেড়ে দিতে আপত্তি নেই পিএসজির।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো ডিপোর্তিভো জানিয়েছে, নেইমারকে ফেরানোর প্রস্তাব আগেই পেয়েছিল বার্সা। তখন কোচ জাভি হার্নান্দেজ এবং ক্লাবের আরও কিছু কারিগরি কর্মী এই ব্রাজিলিয়ানকে ফিরিয়ে আনার বিপক্ষে ছিলেন। বর্তমানে বার্সা ড্রেসিংরুমে বিদ্যমান পরিবেশকে বিকৃত না করতেই এমন সিদ্ধান্ত তাদের। শৃঙ্খলা জনিত সমস্যার কারণে নানা সময়ে শাস্তি পাওয়া নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নিতে রাজী নয় তারা।

এদিকে গত শনিবার বিকেলে নেইমার তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পিএসজি খেলোয়াড়ের পরিচয় মুছে দিয়েছেন। যে কারণে তার বার্সায় ফেরার গুঞ্জন আরও জোরালো হয়েছে। 

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত