দামুড়হুদার জয়রামপুরে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
তৃণমূল নেতাকর্মীদের একত্রিত করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে কর্মীসভার আয়োজন করা হয়। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৬ আগস্ট রোববার বিকেলে হাউলী ইউনিয়নের জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়। জয়রামপুর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাহাজ্জদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলী আহাম্মদ সোনা। প্রধান বক্তা ছিলেন হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন। উপস্থিত ছিলেন দুধপাতিলা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক ইউপি সদস্য শহিদুল ইসলাম। লোকনাথপুর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিদুল হক সেন্টু, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ৯;নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী খোকন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সেলিম, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আদিল হোসেন, হাউলী ইউনিয়ন যুবলীগের সভাপতি আয়ুব আলী স্বপন, সহসভাপতি জিল্লুর রহমান খোকন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপ্লব, প্রচার সম্পাদক কামরুল ইসলাম মিফতা, যুবলীগ নেতা জহুরুল ইসলাম ফকির, তারেক শাহ, হাসান শাহ, সাম্পান শাহ, রাসেল শাহ, এজাজ আহম্মেদ বাপ্পি, হাউলী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাসেল আহাম্মেদ, যুগ্মআহবায়ক রায়হানুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, তারেক জিয়া বিদেশে রাজকীয় জীবন-যাপন করে। তার আয়ের উৎস কি জনগণ জানতে চাই। সে দেশের টাকা লুটপাট করে বিদেশে পালিয়ে আছে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য আরও বলেন, সামনেই জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে চ্যালেঞ্চ হিসেবে নিতে হবে। তাই ভুল বুঝাবুঝি বাদ দিয়ে এক হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাউলী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মআহবায়ক রায়হানুল ইসলাম।
এমএসএম / এমএসএম
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট
ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক
শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ
রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী
মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি
বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
গড়াই নদীতে বাড়ছে পানি,তলিয়ে গেছে বসতবাড়ি ও ফসল