মিরসরাইয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রস্তুত ১২০ টি ঘর
আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার"এই প্রতিপাদ্যকে সামনে রেখে মিরসরাই উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পার্যায়ে (২য় ধাপে) মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন এর সভাপতিত্বে সোমবার বেলা বিকাল পাঁচটায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলন ইউএনও মাহফুজা জেরিন বলেন, মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পার্যায়ে (২য় ধাপে) মিরসরাইয়ে ১২০ টি ঘরের মধ্যে ৮৫ টি ভূমি ও গৃহহীন পরিবার আধাপাকা ঘর পাচ্ছেন। এর মধ্যে হালনাগাদ তথ্যের ভিত্তিতে এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন করার যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে।
আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ২২ হাজার ১ শত ১টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে খাস জমিসহ গৃহ হস্তান্তর করবেন বলে সংবাদ সম্মেলনে জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান , জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, ইছাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও প্রেসক্লাবের সাংবাদিকরা।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied