২৫৪ বোতল ফেনসিডিলসহ কারবারি গ্রেফতার
২৫৪ বোতল ফেনসিডিলসহ আহাদ মিয়া (২৭) নামে এক মাদক কারবারিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।সোমবার (৭ আগস্ট) রাতে উপজেলার বিষ্ণুপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আহাদ মিয়া জেলার সদর উপজেলার রামরাইলের মনা মিয়ার ছেলে।র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা। অভিযানকালে সন্দেহভাজন একটি মোটরসাইকেলে থাকা দুইজন আরোহীকে থামার জন্য সংকেত দেওয়া হয়। এসময় মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় একজন আরোহী পড়ে যায়। পরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।তিনি আরও জানান, পালিয়ে যাওয়া মোটরসাইকেলসহ অপর মাদক কারবারিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান