ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গুইমারাতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৮-৮-২০২৩ দুপুর ১২:৪৩

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। 

৮ আগষ্ট মঙ্গলবার খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেমং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা আক্তার, সমাজসেবা কর্মকর্তা আফজাল হোসেন, সাবেক মুক্তযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। 

আলোচনা সভায় বক্তানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্ নেছার মুজিবের জীবনের দৃঢ়তার কথা তুলে ধরেন। 
পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৪ নারীকে সেলাই মেশিন তুলে দেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য যে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে শহীদ হন তিনি।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক