কুতুবদিয়ায় আরও ৪১ গৃহহীন পাচ্ছেন মুজিববর্ষের নতুন গৃহ
কক্সবাজারের কুতুবদিয়ায় আশ্রয়ণ প্রকল্প-২ এর ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে মুজিববর্ষের আরও ৪১টি নতুন গৃহ তৈরি সম্পন্ন হয়েছে। আগামী ৯ আগস্ট (বুধবার) গৃহ গুলো প্রকৃত ভূমি ও গৃহহীনদের মাঝে দুই শতক জমিসহ হস্তান্তর করা হবে। বিষয়টি সোমবার (৭আগস্ট) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ হল রুমে প্রেস ব্রিফিং করে স্থানীয় সাংবাদিকদের জানান উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) দীপংকর তংচঙ্গ্যা।
তিনি জানান, "বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না" মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট ২(দুই) শতক জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে কুতুবদিয়া উপজেলায় সর্বমোট ১৮৪ টি পরিবারকে জমিসহ গৃহ প্রদানের জন্য তালিকাভুক্ত করা হয়। ইতোমধ্যে উপজেলায় প্রথম পর্যায়ে ২০টি, দ্বিতীয় পর্যায়ে ১৭টি, তৃতীয় পর্যায়ে ৫৯টি এবং চতুর্থ পর্যায়ে ৮৮টিসহ মোট ১৮৪টি গৃহ নির্মাণ সম্পন্ন করে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।
উপকারভোগীদের মাঝে এসব ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। ঘরগুলোতে মানসম্মত টয়লেট, জানালা, দুই কক্ষ বিশিষ্ট থাকার ঘর, রান্নার ঘর, পানির ব্যবস্থা এবং সুন্দর বারান্দা রয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের এসব গৃহ পেয়েছেন প্রতিবন্ধী, ভিক্ষুক ও আশ্রয়হীনরা ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমান, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুল ইসলামসহ কুতুবদিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ
এমএসএম / এমএসএম
শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জিপিএ-৫ পেয়েছে অর্থী মন্ডল
আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি
কাপ্তাইয়ের প্রথম নারী আইনজীবী অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা: স্বপ্ন পূরণ ও নতুন দিগন্তের সূচনা
মুমূর্ষু রোগীর ভরসা শাকিলের স্পিডবোট, খালিয়াজুরীতে বিনামূল্যে জরুরি নৌযান সেবা
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
Link Copied