নোয়াখালীতে ইয়াবা সহ গ্রেফতার মাদক কারবারি
নোয়াখালীর কবিরহাটে অভিযান চালিয়ে ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মাদক কারবারি জামালকে মঙ্গলবার (০৮.০৮.২৩ইং) দুপুরে আদালতে সোপর্দ করা হয়। এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ১০ টার দিকে তাকে নলুয়া গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।
এসময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতার মাদক কারবারি মোঃ জামাল (৪২) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া (১নং ওয়ার্ড) এর জামাল ড্রাইভারের বাড়ির মৃত নুরুল হকের ছেলে।
তার বিরুদ্ধে এর আগে আরো ০৪ টি মাদক মামলা রয়েছে। পুলিশ জানায়, সে দীর্ঘদিন এলাকাতে মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে তার এলাকার চা দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে এর আগেও চারটি মাদক মামলা রয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে এর আগেও চারটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সে এলাকার একজন চিহৃত মাদক কারবারি। তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন