ফুলছড়িতে গৃহহীনদের ঘর হস্তান্তর উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র সংবাদ সম্মেলন
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান।
ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৮ আগষ্ট) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাখেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলা টাস্কফোর্স কমিটির সভার মাধ্যমে এ পর্যন্ত প্রথম পর্যায়ে ৭৫ টি, দ্বিতীয় পর্যায়ে ৩৬০ টি, তৃতীয় পর্যায়ে ৩৩০ টি, 'ক' শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। চতুর্থ পর্যায়ে ২৭৩টি ঘরের নির্মাণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
আগামী বুধবার (৯ আগষ্ট) সারা দেশের ন্যায় 'ক' শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ফুলছড়ি উপজেলায় প্রধানমন্ত্রী চতুর্থ পর্যায়ের ১৪৩ টি পরিবারের নিকট গৃহ হস্তান্তর করবেন এবং একই সাথে উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত, দলিল ও খতিয়ান প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শহিদুজ্জামান শামীম, উপজেলা প্রকৌশলী (এলজিডি) অফিসার রফিকুল ইসলাম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার