অলিম্পিকে স্বর্ণপদক প্রাপ্ত বাকপ্রতিবন্ধী আরিফের পাশে টাঙ্গাইলের এসপি সরকার মোহাম্মদ কায়সার
স্পেশাল অলিম্পিকে স্বর্ণপদক প্রাপ্ত বাকপ্রতিবন্ধী আরিফ হোসেনের পাশে টাঙ্গাইলের মানবিক পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
স্পেশাল অলিম্পিক সামার ওয়াল্ড গেম বার্লিন ২০২৩ জার্মানিতে আনুষ্ঠিত হয়। এতে ২৭০ দেশ আংশগ্রহন করে, এর মধ্যে বাংলাদেশ থেকে ১১৩ জনের টিম অংশগ্রহণ করে। ৮টি ইভেন্টের মধ্যে ভলিবল খেলায় বাংলাদেশ টিম ১৮টি দেশের সাথে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে হায়ার ডিভিশনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ সর্বমোট পদক পেয়েছে ৩৩টি। এর মধ্যে ২৪টি গোল্ড, ৫টি ব্রোঞ্জ, ৪টি সিলভার। এর মধ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ বিলডগা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র মোঃ আরিফ হোসেন ভলিবল খেলায় অংশ গ্রহণ করে স্বর্ন পদক অর্জন করে। ৭ আগস্ট টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার স্বর্ণপদক প্রাপ্ত আরিফ হোসেনকে তার জীবন মান উন্নয়নে আর্থিক প্রণোদনা প্রদান করেন। পুলিশ সুপারের কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ বিলডগা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নাজমুল আহসান ও বিদ্যালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট মোশাররফ হোসেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied