টাঙ্গাইলে ৩১৪টি গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর
টাঙ্গাইলে ৩১৪টি গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর। চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় টাঙ্গাইলে আরও ৩১৪টি ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর। এ জন্য সকল প্রস্তুতি হাতে নিয়েছে জেলা প্রশাসন। আনুষ্ঠানিকভাবে আগামী ৯ আগস্ট বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে বাসগৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। পরে টাঙ্গাইলের উপকারভোগীদের হাতে বাসগৃহের কবুলিয়ত দলিল তুলে দেওয়া হবে। এদিকে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে টাঙ্গাইলে আরও পাঁচ উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। এর আগেও চার উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। এখন পর্যন্ত যে সকল গৃহহীন মানুষ ঘর পাননি তাদেরকেও পর্যায়ক্রমে ঘর দেওয়া হবে। প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে জমিসহ গৃহ প্রদান উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং এ ৭আগষ্ট জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এ তথ্য জানান। টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম জানান, জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৫১৪টি গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন করে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ৩১৪টি ঘর দেওয়া হবে। একই সাথে আরও পাঁচ উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাশেম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ'সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি