ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

অর্থ নিয়েও এমপিও ভুক্তির তালিকায় নাম পাটানোয় তালবাহানা: প্রতিবাদে সংবাদ সম্মেলন


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৮-৮-২০২৩ দুপুর ৩:৩৫
লালমনিরহাটের কালীগঞ্জে টেপারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বানোরাম রায় নিয়োগ প্রদান করবেন বলে অর্থ নিয়েও এমপিও ভুক্তির তালিকায় সহকারী লাইব্রেরীয়ান পদে ২০১৩ সালে যোগদান করা গোপাল চন্দ্র রায়ের নাম না পাঠিয়ে তালবাহানা করছেন বলে অভিযোগ তুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।
 
মঙ্গলবার (৮ আগষ্ট) দুপুরে কালীগঞ্জের গোড়ল চৌপতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে গোপাল চন্দ্র জানান, সরকারি বিধি মোতাবেক সহকারী লাইব্রেরীয়ান পদে গত ৯ সেপ্টেম্বর ২০১৩ সালে যোগদান করেন তিনি। সেসময় বিদ্যালয়টি এমপিও ভুক্তির তালিকায় ছিলো না।দীর্ঘদিন সততার সঙ্গে দায়িত্ব পালন করলেও বিদ্যালয় এমপিও হওয়ার পরপরই বাঁধে বিপত্তি। গোপাল চন্দ্র জানান, ব্যানবেইসে তার তথ্যাদি থাকলেও অর্থলোভী প্রধান শিক্ষক অন্য একজনকে সহকারী লাইব্রেরীয়ান পদে বিশাল অংকের অর্থের বিনিময়ে নিয়োগ প্রদান করার পায়তারা করছেন। তাই পূর্বে নিয়োগ পাওয়া গোপালের কাগজপত্র ও নাম এমপিও ভুক্তির জন্য তালিকায় প্রেরণ করা হয়নি। বিষয়টি নিয়ে একাধিকবার প্রধান শিক্ষকক বানোরামের সাথে কথা বলেও কোনো সমাধান পায়নি গোপাল। লিখিত বক্তব্যে গোপাল আরো জানান, তার নিয়োগের সময় প্রধান শিক্ষককে ১৫ লক্ষ টাকা ও বিদ্যালয়কে ১২ শতাংশ জমি দিয়েছিলো। বিগত দিনেও উক্ত প্রতিষ্ঠানে বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার সময় মোটা অংকের টাকা নিয়ে কাগজপত্র ছাড়াই ভূয়া নিয়োগ দিয়েছেন প্রধান শিক্ষক। ভুক্তভোগী সহকারী লাইব্রেরীয়ান গোপাল চন্দ্র রায় ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি সিধুরামসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তির উপস্থিতে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে এমপিও ভুক্তির তালিকায় তার নাম ও কাগজপত্র প্রেরনের দাবি জানিয়ে প্রধানশিক্ষকের বিরুদ্ধে আনা সকল অভিযোগের তদন্ত সাপেক্ষ আইনগতভাবে ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
 
এ বিষয়ে টেপারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বানোরামের বক্তব্য পেতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

মনোহরগঞ্জে ৬ বছর ধরে ঝুলছে সেতু বন্ধ নির্মাণ কাজ