জামতলি ব্রিজ ভেঙে দীঘিনালা-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ
দীঘিনালায় তীব্র পানির স্রোতে জামতলি ব্রিজের একাংশ ভেঙ্গে গেছে। ফলে দীঘিনালা-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দীঘিনালা উপজেলার জামতলি বেইলি ব্রিজের ক্ষতিগ্রস্ত পূর্বপাড়ের অংশ মেরামত করার চেষ্টা করছেন এলাকাবাসী ও ঠিকাদারের লোকজন।
এব্যাপারে স্থানীয় আক্তার হোসেন জানান, ভোরে প্রবল বর্ষণ এবং ছড়ার তীব্র স্রোতে ব্রিজের পূর্ব পাড়ের সংযোগ সড়কে ভেঙ্গে নিয়ে যায়। ফলে দীঘিনালা-খাগড়াছড়ি সড়ক পুরোপুরি বন্ধ হয়ে যায়। মেরামতের পর এখন থ্রি হুইলার এবং মোটরসাইকেল এবং লোকজন পায়ে হেটে চলাচল করতে পারছে।
স্থানীয় ইউপি সদস্য ঘনশ্যাম ত্রিপুরা মানিক বলেন, ভারি বৃষ্টির কারণে প্রবল স্রোতে জামতলী বেইলি সেতুর একপাশের ভরাট কৃত মাটি সরে গিয়ে সেতুটি যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বর্তমানে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। স্থানীদের সহযোগিতায় যানচলাচল স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল