মাগুরায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী নারীদের সেলাই মেশিন ও অনুদান বিতরন
‘সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’ এই প্রতিপ্রাদ্য নিয়ে আজ মঙ্গলবার মাগুরায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে নারীদের মাঝে সেলাই মেশিন, আর্থিক অনুদান, প্রশিক্ষণ ভাতা ও বিভিন্ন মহিলা সমিতির মাঝে চেক বিতরণ করা হয়। স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন ও চেক বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান কামরুল লায়লা জলি, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.সানিউল কাদের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, মাগুরা জেলার ৩০ জন প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, ৪০ জন নারীকে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা, নারীদের আয়বর্ধক প্রশিক্ষণ সমাপ্তকারি ১১৮ জন নারীর মধ্যে ১৩ লাখ ৮৭ হাজার ২০০ টাকার চেক এবং নিবন্ধিত ৭৬টি মহিলা সমিতির অনুকুলে ২১ লাখ ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা মহিলা বিষয়ক সংস্থার সহযোগিতায় মাগুরা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন