ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

অর্থ নিয়েও এমপিও ভুক্তির তালিকায় নাম পাঠানোয় তালবাহানা: প্রতিবাদে সংবাদ সম্মেলন


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৮-৮-২০২৩ দুপুর ৪:৯
লালমনিরহাটের কালীগঞ্জে টেপারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বানোরাম রায় নিয়োগ প্রদান করবেন বলে অর্থ নিয়েও এমপিও ভুক্তির তালিকায় সহকারী লাইব্রেরীয়ান পদে ২০১৩ সালে যোগদান করা গোপাল চন্দ্র রায়ের নাম না পাঠিয়ে তালবাহানা করছেন বলে অভিযোগ তুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। মঙ্গলবার (৮ আগষ্ট) দুপুরে কালীগঞ্জের গোড়ল চৌপতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে গোপাল চন্দ্র জানান, সরকারি বিধি মোতাবেক সহকারী লাইব্রেরীয়ান পদে গত ৯ সেপ্টেম্বর ২০১৩ সালে যোগদান করেন তিনি। সেসময় বিদ্যালয়টি এমপিও ভুক্তির তালিকায় ছিলো না।দীর্ঘদিন সততার সঙ্গে দায়িত্ব পালন করলেও বিদ্যালয় এমপিও হওয়ার পরপরই বাঁধে বিপত্তি। গোপাল চন্দ্র জানান, ব্যানবেইসে তার তথ্যাদি থাকলেও অর্থলোভী প্রধান শিক্ষক অন্য একজনকে সহকারী লাইব্রেরীয়ান পদে বিশাল অংকের অর্থের বিনিময়ে নিয়োগ প্রদান করার পায়তারা করছেন। তাই পূর্বে নিয়োগ পাওয়া গোপালের কাগজপত্র ও নাম এমপিও ভুক্তির জন্য তালিকায় প্রেরণ করা হয়নি। বিষয়টি নিয়ে একাধিকবার প্রধান শিক্ষকক বানোরামের সাথে কথা বলেও কোনো সমাধান পায়নি গোপাল। লিখিত বক্তব্যে গোপাল আরো জানান, তার নিয়োগের সময় প্রধান শিক্ষককে ১৫ লক্ষ টাকা ও বিদ্যালয়কে ১২ শতাংশ জমি দিয়েছিলো। বিগত দিনেও উক্ত প্রতিষ্ঠানে বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার সময় মোটা অংকের টাকা নিয়ে কাগজপত্র ছাড়াই ভূয়া নিয়োগ দিয়েছেন প্রধান শিক্ষক। ভুক্তভোগী সহকারী লাইব্রেরীয়ান গোপাল চন্দ্র রায় ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি সিধুরামসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তির উপস্থিতে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে এমপিও ভুক্তির তালিকায় তার নাম ও কাগজপত্র প্রেরনের দাবি জানিয়ে প্রধানশিক্ষকের বিরুদ্ধে আনা সকল অভিযোগের তদন্ত সাপেক্ষ আইনগতভাবে ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
 
এ বিষয়ে টেপারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বানোরামের বক্তব্য পেতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার