ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৮-৮-২০২৩ দুপুর ৪:৫৮

নোয়াখালীর কবিরহাটে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দু:স্থ মহিলাদের সেলাই মেশিন, আর্থিক অনুদান ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার  বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেব নাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামাল কুমার দেব নাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দন চক্রবর্তী, উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা শামস এ আরেফিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: আমির হোসেন, কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো: হেলাল উদ্দিন প্রমূখ।

এসময় বক্তারা বঙ্গমাতার জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে কথা বলেন, আজ জননেত্রী শেখ হাসিনা বঙ্গমাতা প্রতিচ্ছবি তার নেতৃত্বে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আসুন আমরা এই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনের জন্য স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হলে সকলকে এক হয়ে কাজ করতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন সকলে তুলে ধরি এবং আগামীতে যেন সে ধারা অব্যাহত থাকে। বঙ্গবন্ধুর আদর্শের সঠিক পথপ্রদর্শক বঙমাতা যাকে আদর করে ডাকতেন ' রেণু' মহীয়সী নারী বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর নামের সাথে মিশে আছে বাঙালির আবেগ আর ভালবাসা।

 
 

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত