মিরসরাইয়ে হতদরিদ্র পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ
মিরসরাইয়ে টানা এক সপ্তাহের বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলে প্লাবিত ক্ষতিগ্রস্থ প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন। মঙ্গলবার (৮ আগস্ট) বিকালে মিরসরাই সদর ইউনিয়নে পাহাড়ে বসবাস করা ক্ষুদ্র-নৃগোষ্ঠিকে , খৈয়াছরা ও ইছাখালী ইউনিয়নে এসব খাবার বিতরণ করা হয়।
এসময় ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, খৈয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মিরসরাই উপজেলা শাখার সভাপতি (সাংবাদিক) নয়ন কান্তি ধুম ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা উপস্থিত ছিলেন।
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে মিরসরাইয়ে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও আগামী বৃহস্পতিবার প্রতিজনকে চাল দেওয়া হবে।
তিনি বলেন, মিরসরাই সদর ইউনিয়নের ৬০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, খৈয়াছরা ইউনিয়নের ২৩০ ও ইছাখালী ইউনিয়নে ২০০ জনের মাঝে এ খাবার বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারের মাঝে চিরা, গুড়, মুরি, বিস্কুট, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ঔষধ দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied