কাপাসিয়ায় সাংবাদিক মিলন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
গাজীপুরের সাংবাদিক মিলন হত্যার বিচার দাবিতে মঙ্গলবার বিকেলে কাপাসিয়া উপজেলা শহরে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।
কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মানববন্ধনে প্রিণ্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন, কাপাসিয়া প্রেসক্লাবের সহসভাপতি সাইফুল শাহীন। কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এফএম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, প্রমূখ।
এ সময় সাংবাদিকরা ক্ষুব্ধস্বরে বলেন, ঘাতক ট্রাক চালক গ্রেফতার হলেও এখনও ধরাছেঁায়ার বাইরে থাকা ট্রাক হেলপার ও মালিককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। সাংবাদিকরা আরও বলেন, ট্রাক মালিক ও চালকরা মামলা ভিন্নখাতে প্রভাবিত করতে থানা প্রশাসনের সাথে আতাত করছে বলে অভিযোগ করেনে।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক আ: কাইয়ুম, তপন বিশ্বাস, সমীর বনিক,সবুজ আলম, মাসুদ পারভেজ, আকরাম হোসেন হিরনসহ অন্যান্যরা। এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য গাজীপুর থেকে প্রকাশিত গাজীপুর দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক মঞ্জুর হোসেন মিলন গত ৪ আগষ্ট গাজীপুর থেকে কাপাসিয়া গ্রামের বাড়ি আসার সময় কোটবাজালিয়া বাজারের পাশে বালুবোঝাই একটি ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়। ঘটনারদিন রাতে নিহতের ছোটভাই বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগটি পুলিশ না নিয়ে এজাহার পরিবর্তনে বাধ্য করে মিলনের স্ত্রী রিমিন আক্তারকে বাদি করে সড়ক পরিবহন আইনে একটি মামলা নেয় পুলিশ। মামলার একদিন পর র্যাব—১ ও ১০ যৌথ অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের লৌহজং এলাকার এক আত্মিয়ের বাড়ি থেকে ঘাতক ট্রাক চালক আহাদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
Link Copied