গৃহহীন ও ভূমিহীন ৯টি পরিবার পেলো নতুন ঘর
যশোরের অভয়নগরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন আরও ২২ হাজার ১০১টি পরিবারের মধ্যে অভয়নগরে ৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো নতুন ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ভূমিহীন-গৃহহীন মানুষকে ২ শতক জমিসহ ঘর দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৯ আগস্ট) দেশের ২২ হাজার ১০১ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছে ভূমিসহ নতুন ঘর।
এদিন সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিসহ নতুন ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এছাড়া দেশের ১২ জেলা ও ১২৩ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা দিয়েছেন সরকার প্রধান। যার ফলে বর্তমানে মোট ৩৩৪টি উপজেলা এবং ২১টি জেলা সম্পূর্ণ গৃহহীন ও ভূমিহীন মুক্ত। প্রধানমন্ত্রী খুলনা জেলার তেরখাদা উপজেলার বারাসত সোনার বাংলা পল্লী আশ্রয়ণ প্রকল্প, পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ-২ প্রকল্প এবং নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্লাহপুর আশ্রয়ণ প্রকল্পের সুবিধাগ্রহীতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের পরে অভয়নগর উপজেলার উপকারভোগী ৯টি পরিবারের হাতে ভূমিসহ নতুন ঘর হস্তান্তর করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর, অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ,মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ মিনারা পারভীন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান আলী আহমেদ,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী বেগম,নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম,যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নওয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম আব্দুল্লাহ আল মামুন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান,প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied