ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গবন্ধুর দূরদর্শী সিদ্ধান্তের ফলেই বাংলাদেশ আজ জ্বালানি খাতে সমৃদ্ধঃ নসরুল হামিদ


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৯-৮-২০২৩ বিকাল ৫:২০
বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মাত্র ৪ বছরের মধ্যেই তিনি এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী সিদ্ধান্তের ফলেই বাংলাদেশ আজ জ্বালানি খাতে সমৃদ্ধ। তিনি  দেশের গ্যাস, দেশের মানুষের জন্য রাখতে এবং ভবিষ্যত জ্বালানি নিরপত্তার কথা চিন্তা করেই শেল কোম্পানী থেকে ৫টি গ্যাস ক্ষেত্র কিনে নিয়েছিলেন। বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে সোনার বাংলাদেশ গঠনে সম্ভাবনার দিক তৈরী করেছিলেন। তিনি আরো বলেন, স্মৃতিফলক উন্মোচনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দেশের জ্বালানি খাতের সমৃদ্ধতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে যেতে চাই। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত বিশ্বের একটি দেশে রপান্তরিত হবে এবং প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।  তিনি আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডস এর ১ নং লোকেশনে জ্বালানি নিরাপত্তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদান শীর্ষক স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিঃ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পেট্রোবাংলার পরিচালক প্রশাসন মোঃ আলতাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আবদুস সুলতান। পরে গ্যাস ফিল্ড চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদান শীর্ষক স্মৃতিফলক উন্মোচন শেষে দোয়া করা হয়। 
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, সকল কূপ থেকে গ্যাস উত্তোলনের জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এছাড়াও যে কূপগুলো বন্ধ রয়েছে সেগুলো ওয়ার্কওভার ও উন্নয়নের কাজ নিয়েছি। তিনি আরো বলেন, তিতাসে আরো নতুন কূপ অনুসন্ধান করার পরিকল্পনাও গ্রহন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন