ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গোসাইরহাট উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ৯-৮-২০২৩ বিকাল ৫:২৫
শরীয়তপুরের গোসাইরহাট  উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা। মঙ্গলবার (৯ আগস্ট ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে শরীয়তপুর জেলার গোসাইরহাট   উপজেলা কে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হিসেবে স্বীকৃতি প্রদান করেন।
 
গোসাইরহাট  উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এ স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণির ভূমিহীন অর্থাৎ যাদের জমিও নেই ঘরও নেই সেসব পরিবারকে পুনর্বাসনের জন্য সরকারি খাস জমিতে গৃহ নির্মাণ করে দেওয়া হয়।
 
গোসাইরহাট  উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩২৪ টি ভূমিহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়। প্রথম পর্যায়ে, ২য় পর্যায়ে, ৩য়  পর্যায়ে ২৮০ টি পরিবার ও ৪র্থ পর্যায়ে ৪৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এই প্রকল্পের মাধ্যমে মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন।
 
গোসাইরহাট উপজেলার সহকারী কমিশনার ভূমি সুজন গুপ্ত  জানান স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের দিকনির্দেশনায় স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে ১ম , ২য়,  ৩য় ও ৪ র্থ  পর্যায়ের ঘর গুলো নির্মাণ সম্পন্ন করেন এবং ভূমিহীনদের যাচাই-বাছাই শেষে বিভিন্ন ইউনিয়নের ছিন্নমূল মানুষের জন্য ঘর বরাদ্দ দেওয়া হয়। গোসাইরহাট  উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত ঘর গুলো গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়।
 
প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ৮ টি ইউনিয়নেই ৩২৪ টি ঘর নির্মাণ করা হয়। বিধবা, প্রতিবন্ধী,চরম দরিদ্র, ভিক্ষুক সহ বিভিন্ন পেশার মানুষ এসব ঘরে জায়গা পেয়েছেন। যাদের নুন আন্তে পান্তা ফুরায় তারা বিল্ডিং ঘরে থাকার সুযোগ পেয়ে খুশিতে আত্মহারা পিছিয়ে থাকা এসব মানুষ। অনেক পরিবার ঘর পেয়ে এখন তাদের স্বপ্ন বুনতে শুরু করেছেন। এরই মধ্যে গোসাইরহাট উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
গোসাইরহাট  উপজেলা অডিটরিয়ামে জেলা প্রশাসক মুহাম্মদ নিজামউদ্দীন আহাম্মেদ , উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন দাশ গুপ্ত ভূমিহীনদের মাঝে দলিল ও চাবি বিতরণ করে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার