ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় শোক দিবসের র‌্যালি উপলক্ষে এমপি একরামের প্রস্তুতি সভা


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৯-৮-২০২৩ বিকাল ৫:২৮
আগামী ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালীতে শোক র‌্যালি সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (০৯ আগষ্ট) বিকাল ৩ ঘটিকায় নোয়াখালী ০৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নিজ বাস ভবনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
 
নোয়াখালী সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মাওলা জিয়াউল হক লিটন, জেলা যুবলীগের আহবায়ক বাবু ইমন ভট্ট, সুবর্ণচর উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রাজিব, ছাত্রলীগের আহবায়ক মোঃ জাবেদ সহ জেলার সদর ও সুবর্ণচর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 
এসময় আগামী ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীর র‌্যালি ও আলোচনা সভা সফল করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানানো হয়।
 
উক্ত প্রস্তুতি সভা থেকে  আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয় করার জন্য কাজ করার আহ্বান জানান এমপি একরামুল করিম চৌধুরী।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত