সাভারে সিঙ্গারের ওয়্যারহাউসে আগুন
সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায় সিঙ্গার ইলেকট্রনিক্সের একটি ওয়্যারহাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের রাজ ফুলবাড়িয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় ফ্রেন্ডস টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আটতলা ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ট্যানারি ফাঁড়ির আরো একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, আগুনের তীব্রতা অনেক। আমরা সাধ্যমতো চেষ্টা করছি। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
জামান / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের