ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

অভয়নগরে মাদক বিক্রির সময় গণধোলাইয়ের শিকার ২০ মামলার আসামি


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১০-৮-২০২৩ দুপুর ৩:৫১

যশোরের অভয়নগরে মাদক বিক্রির সময় গণধোলাইয়ের শিকার হয়েছেন ২০ মামলার আসামি কে এম আলী। তিনি মাদক বিক্রি করার সময় গণধোলাইয়ের শিকার হন।  জানা গেছে, উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড নোনাঘাট এলাকায়  ইয়াবাসহ বিক্রি করার সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী  কে এম আলীকে এলাকাবাসীরা ধাওয়া করে গণধোলাই দেয়।  এলাবাসীরা জানায়,বর্তমানে কে এম আলী মাদক বিক্রি করার জন্য এই এলাকা  দখল করে দীর্ঘদিন ধরে মাদক  ব্যবসা করে আসছে। সে তার সহযোগীদের মুঠোফোনে যোগাযোগ করে ইয়াবা বিক্রি করে আসছেন।এ সংবাদ পেলে এলাকাবাসী ধাওয়া করে। গতকাল বুধবার সন্ধ্যায় মাদক বিক্রি করতে থাকে। এলাকায়বাসীরা টের পেয়ে তাকে গণধোলাই দেয় এবং পুলিশকে খবর দেয়া হয়। কে এম আলী  বুইকরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সূত্র জানায়,কে এম আলী   একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বিভিন্ন অপকর্মের হোতা। অনলাইন নিউজ পোর্টালের কার্ড বানিয়ে মাদক ব্যবসা করে যাচ্ছেন।তার নামে ২০ টি মামলা রয়েছে। এ ব্যাপারে অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান,  কে এম আলী একজন মাদক ব্যবসায়ী।তার নামে অনেক মাদক মামলা রয়েছে।  মাদক বিক্রি করার সময় গণধোলাই  শিকার হয়েছে। এ ব্যাপারে  জেনেছি। পুলিশের টিম পাঠানো হলে অহত অবস্থায় উদ্ধার করে, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে,পরে তাকে খুলনা মেডিকেল হসপিটালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 

এমএসএম / এমএসএম

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ