বাঙালহালিয়া সরকারি কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া সরকারি কলেজের অধ্যায়নরত ২০২৩ সালের এইচ,এস, সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকাল ১০ ঘটিকার সময় বাঙালহালিয়া কলেজের হল রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এইচ,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রভাষক সুনিত কুমার মুৎসদ্দী এর সঞ্চালনায় কলেজের সাবেক সভাপতি ভদন্ত ক্ষেমাচারা মহাথের এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে প্রধান বক্তা ছিলেন বাঙালহালিয়া কলেজের অধ্যক্ষ রফিক মিয়া তালুকদার , বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, সাংবাদিক আজগর আলী খান সহ কলেজের প্রভাষক প্রভাষিকা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিদায়ী শিক্ষার্থী বৃন্দ।
প্রধান অতিথি এইচ,এস,সি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়,এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এইচ,এস,সি পরীক্ষা সম্পূর্ণ করে বিভিন্ন স্ব-নামধন্যন বিশ্ব বিদ্যালয়ে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা আসবে। তিনি আরো বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়,বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও সফলতা কামনা করে বলেন,তোমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ ও সু-নাগরিক হিসেবে গড়ে উঠে হবে। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফতলা অর্জন করে এবং আলোকিত মানুষ হোক এটা চাই। অনুষ্ঠান শেষে এইচ,এস,সি বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অতিথিদের কে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
Link Copied