ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

আখাউড়ায় উরসে এসে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১১-৮-২০২৩ দুপুর ৩:০

আখাউড়ার খরমপুর কেল্লা শহীদের উরসে এসে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪ এ দাড়িয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খরমপুর কেল্লা শহীদের মাজারে উরসে আসা আরও এক ভক্তের মরদেহ উদ্ধার করেছেন দমকল বাহিনীর সদস্যরা। আজ শুক্রবার (১১ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট রেলপথের খরমপুর তিতাস নদীর ২ নম্বর সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম আরও একজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে।জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভক্তরা রেললাইন দিয়ে হেঁটে খরমপুর মাজারের উরসে যাচ্ছিলেন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস তিতাস রেলসেতুতে উঠলে ট্রেনে কাটা পড়ে দুইজন মারা যান। এছাড়া কয়েকজন সেতু থেকে পানিতে ঝাঁপ দেন।আজ শুক্রবার সকালে দমকল বাহিনীর সদস্যরা সেতুর নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করেন। পরে দুপুরে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ নিয়ে নিহতের সংখ্যা চারজনে দাঁড়ালো।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন