মাইক্রোবাসে তল্লাশি করে বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ দুইজন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসে তল্লাশি করে বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৯ এর সদস্যরা। বৃহস্পতিবার (১০ আগস্ট) মধ্যরাতে জেলা শহরের টিএ রোডে একটি মাইক্রোবাসে তল্লাশি করে অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করে র্যাব।গ্রেপ্তারকৃতরা হলেন, পাশ্ববর্তী হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার রগুরামপুর (সরকারবাড়ী) এলাকার বাসিন্দা মৃত আবু তাহের এর পুত্র আব্দুল কাদির (৬৬) এবং একই থানার নোয়াগাও এলাকার বাসিন্দা মৃত আব্দুর নূর এর পুত্র মো. কামাল উদ্দিন (৪২)।র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম জানান, র্যাবের নিয়মিত চেকপোষ্ট চলাকালে একটি মাইক্রোবাসে তল্লাশি করে রিভলবার ও ৩ রাউন্ড গুলি পাওয়া যায়। মাইক্রোবাসে থাকা দুইজনকে জিজ্ঞাসাবাদে তারা আগ্নেয়াস্ত্র হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি।এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান