ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

বান্দরবান-থানচি সড়ক বিধ্বস্ত, যোগাযোগ বিচ্ছিন্ন


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১১-৮-২০২৩ দুপুর ৪:৩৮

বান্দরবান- থানচি সড়কের প্রায় ৪ কিলোমিটার রাস্তা ধসে পড়ে জেলা সদরের সাথে থানছি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

গত রবিবার থেকে ভারী বর্ষণ চলাকালে যেকোন সময় বান্দরবান-থানচি সড়কের চিম্বুক থেকে জীবন নগর পর্যন্ত সাতটি স্থানে প্রায় ৪ কিলোমিটার রাস্তা বিধ্বস্ত হয়ে গভীর খাদে পড়ে যায়।

স্থানীয়রা জানান, গত রবিবার থেকে টানা ভারী বর্ষণ শুরু হলে প্রাণহানির আশঙ্কার ভয়ে পাড়ার লোকজন ঘর থেকে বের হয়নি। বুধবার দুপুরে বৃষ্টি একটু কমে আসলে পাড়ার লোকজন ঘর থেকে রাস্তায় বের হলে এই ভয়াবহ রাস্তা বিধ্বস্তের ঘটনা দেখতে পায়।

প্রাথুই পাড়ার কার্বারি (পাড়া প্রধান) মেনরুম ম্রো জানান, বেশি বৃষ্টি হওয়ায় বান্দরবান- থানচি সড়কের বিভিন্ন স্থানে রাস্তা ধসে অনেক নিচে নেমে যায়। এছাড়াও এ সড়কে আরো অনেক ছোট বড় রাস্তা ধসে পড়ার ঘটনা ঘটেছে। রাস্তা ভেঙ্গে যাওয়ার পর থেকে বান্দরবান জেলা সদরের সাথে থানছির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

থানছির গণমাধ্যম কর্মী অনুপম মার্মা জানান, ভারী বর্ষণ চলাকালে চিস্বুক থেকে জীবন নগর পর্যন্ত পোড়াবাংলা, কালো পাহাড়, জীবন নগর, শীলা ঝিরি ও বিদ্যামনি পাড়াসহ অন্তত সাতটি স্থানে রাস্তা ধসে অনেক নিচে পড়ে যায়। ক্ষতিগ্রস্ত মোট রাস্তার আয়তন ৪ কিলোমিটার হবে বলে তিনি জানান।

থানছি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল মনছুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বান্দরবান-থানচি সড়কে চিম্বুক থেকে জীবন নগর পর্যন্ত বেশ কয়েকটি স্থানে রাস্তা ধসে গভীর খাদে পড়ে যায়। গত রবিবার থেকে ভারী বর্ষণ ও বন্যার কারণে বান্দরবান-থানচি সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। ইতোমধ্যে রাস্তার ভয়াবহ ভাঙ্গন সৃষ্টি হয়। বুধবার (৯ আগস্ট) বন্যার পানি নেমে গেলেও সড়ক বিধ্বস্ত হওয়ার কারণে এই সড়কে গাড়ি চালু করা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি