ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

আখাউড়ায় ট্রেন দেখে লাফিয়ে পড়া আরো ২ জনের মরদেহ উদ্ধার


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১২-৮-২০২৩ দুপুর ১:৪৮

ঝুঁকি নিয়ে রেল সেতু পারাপারের ঘটনায় আরো দুজনের লাশ উদ্ধার করেছে। আজ শুক্রবার ভোরে ও দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারের মতিন ভূইয়ার পরিচয় জানা গেছে। নিহত আরেকজন নোয়াখালীর দাগনভূঞা এলাকার বলে জানা গেলেও নাম নিশ্চিত হওয়া যায়নি।এ দুজনই ট্রেন দেখে লাফিয়ে পড়েছিলেন।এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন দেখে লাফিয়ে পড়ে একজন এবং ট্রেনের ধাক্কায় আরো একজন নিহত হন। এর মধ্যে নরসিংদীর শুক্কুর আলী (৬০) লাফিয়ে পড়ে মারা যান। মোজাম্মেল নামে নরসিংদীর আরেক যুবক ট্রেনে কাটা পড়ে মারা যান।রেলওয়ে পুলিশ জানায়, রাতে দায়িত্বরত পুলিশের বাধা উপেক্ষা করে কয়েক শ মাজার ভক্ত রেললাইন ধরে খড়মপুর মাজার শরিফের দিকে যাচ্ছিল। এ সময়  সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস দেখে শুকুর আলী সেতু থেকে লাফিয়ে পড়েন। আরেকজন সেতু পার হওয়ার সময় কাটা পড়ে মারা যান। তখন আরো একাধিক ব্যক্তি নিখোঁজ ছিলেন।আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাজারে আসা লোকজন পুলিশের বাধা উপেক্ষা করে রেল সেতু পারাপার হচ্ছিল। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন