ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

পুকুরে গোসল করতে নেমে ছাত্রলীগ নেতার মৃত্যু


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১২-৮-২০২৩ দুপুর ২:৪২
নোয়াখালীর সেনবাগে পুকুরে গোসল করতে নেমে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত শহীদুল ইসলাম রবিন (২৮) উপজেলার নবীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খলিল মোল্লার বাড়ির রফিকুল ইসলামের ছেলে। তিনি নবীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।  
 
শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খলিল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।  
 
নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত দুই দিন আগে ঢাকা থেকে শরীরে জ্বর নিয়ে বাড়ি আসে রবিন। শনিবার সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে বাড়ির পুকুরে গোসল করতে নামে সে। গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুব দিয়ে সে আর উঠতে পারেনি। সেখানে ডুব দেওয়া অবস্থায় পানিতে ডুবে তার মৃত্যু হয়। তার বাবা-মা পুকুর ঘাটে ছেলের জামা-কাপড় দেখে অনেকক্ষন অপেক্ষা করে। এরপর ছেলেকে দেখতে না পেয়ে শৌরচিৎকার শুরু করে। একপর্যায়ে বাড়ির লোকজন পুকুরে নেমে সকাল ১০টার দিকে রবিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  
   
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেনি। তবে খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত