ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে নলেজ শেয়ারিং অন ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১২-৮-২০২৩ দুপুর ৪:১৮
সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে নলেজ শেয়ারিং অন ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিসিডি বাংলাদেশের আয়োজনে ও ইন্টারনিউজের এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতির কনফারেন্স রুমে 
শনিবার (১২ আগস্ট) সকাল ১০ টায়  এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ইনকিলাবের সাতক্ষীরা প্রতিনিধি  আক্তারুজ্জামান বাচ্চু, সাউথ এশিয়ান টাইমস এর সাতক্ষীরা প্রতিনিধি এবিএম মোস্তাফিজুর রহমান, নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিন এর সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, সকালের সময় এর সাতক্ষীরা প্রতিনিধি এসকে কামরুল হাসান, দৈনিক গ্রামের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি রেজাউল ইসলাম, দৈনিক কাফেলার বার্তা সম্পাদক এম রফিক, যুগের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক খন্দকার আনিসুর রহমান, দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিবেদক ও বাংলা ট্রিবিউনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান সরদার, ভয়েজ অব সাতক্ষীরার বার্তা সম্পাদক সাহিদুর রহমান ও আমাদের সময় এর দেবহাটা উপজেলা প্রতিনিধি দীপঙ্কর বিশ্বাস এই কর্মশালায় অংশগ্রহণ করেন। 
এ সময় ফ্যাক্ট চেকিং বিষয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন মাছরাঙা টেলিভিশন ও আমাদের সময় এর সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল ও তথ্য অধিকার আইন ও সাইবার নিরাপত্তা আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস। 
অনুষ্ঠানে ফ্যাক্ট চেকিং কি, ফ্যাক্ট চেকিং কেন প্রয়োজন, কিভাবে ফ্যাক্ট চেকিং করতে হয়, ছবি, ভিডিও, তথ্য যাচাই প্রক্রিয়া, ভুল তথ্য, মিথ্যা তথ্য, গুজব, কোন সংবাদের ক্ষেত্রে ফ্যাক্ট চেক করতে হবে এবং যাচাই করার রিপোর্ট কিভাবে উপস্থাপন করতে হবে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় সকল অংশগ্রহণকারীগন স্বতঃস্ফুর্তভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের ফেক নিউজ, প্রপাকান্ড বিষয়ে সতর্ক থেকে সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া ফ্যাক্ট চেকিংএর বিভিন্ন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা