ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে চাঁদার দাবিতে হিন্দু পরিবারের উপর সন্ত্রাসী হামলা, আহত-২


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১২-৮-২০২৩ দুপুর ৪:৪৯

নোয়াখালীর কবিরহাটে চাদাঁ দিতে অস্বীকার করায় হিন্দু পরিবারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে। এসময় সন্ত্রাসীদের হামলায় গুরত্বর আহত হয়েছেন মধু সুদন দত্ত (৭৮) ও তার পুত্র গণেশ দত্ত (৩১)।

অভিযুক্তরা হলেন, একই ইউনিয়নের পশ্চিম নুর সোনাপুর গ্রামের ধনু মিয়ার ছেলে মোতালেব (২৫) ও একই গ্রামের জহিরের ছেলে নবাব (২৪) সহ কয়েকজন অজ্ঞাতনামা সন্ত্রাসী।  

সরেজমিনে গিয়ে জানা যায়, ১০ আগস্ট বেলা ১১ টার সময় উপজেলার ১নং নরোত্তমপুর ইউনিয়নের মির্জানগর গ্রামে মধু খোনারের বাড়িতে  মধু খোনার রুগি দেখার সময় পাশের এলাকার কিছু বখাটে ছেলে এসে তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন।   চাঁদা দিতে অস্বীকার করলে ৬ জন সন্ত্রাসী এলোপাতাড়ি ভাবে মধু খোনার ও তার ছেলের উপর আক্রমণ করে কিল ঘুষি ও কাঠ দিয়ে আঘাত করে তাদের বাপ ছেলেকে গুরুত্ব আহত করে। এসময় বাঁধা দিতে এসে উপস্থিত রোগীদের স্বজনরাও আহত হয়। পরে তাদের শোর-চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এলাকাবাসী জানান, ঘটনার সময় কিছু ছেলে দেখলাম তার রুগি দেখার কাচারি ঘরে এসে বসেন এর কিছুক্ষণ পরে দেখি শোর চিৎকার শুনা যায়। তখন আমরা গিয়ে দেখলাম তাদের বাবা ছেলেকে বেধড়ক মারধর করছে। পরে আমরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কবিরহাট পাঠায়।

ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে জানাযায়, বিগত ১২০ বছর ধরে তাদের পূর্ব পুরুষা মানুষকে সেবার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার খোনারি ও বনাজি চিকিৎসা দিয়ে আসছেন। কখনো এলাকাতে কোন প্রকার সমস্যা হয়নি। এই মধু খোনারের রোগী হয় বেশির ভাগ মুসলিমরা। সব সময় মুসলিমরা তাদের সহযোগিতা করে আসেন। কিন্তু ঘটনার দিন পাশের এলাকার কিছু সন্ত্রাসী ছেলে তার কাছে টাকা দাবি করেন এবং তিনি টাকা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাদের উপর আক্রমণ চালান। এই ঘটনায় ভুক্তভোগী হিন্দু পরিবারের পক্ষ থেকে কবিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (অভিযোগ) দাখিল করেন।

মুঠোফোনে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক জানান, এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আহত মধু সুদন দত্ত বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের আলোকে থানার তদন্তকারী কর্মকর্তা কাজ করতেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত