ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

মাগুরায় জাতীয় যুব জোটের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১২-৮-২০২৩ বিকাল ৫:৭

১২ আগস্ট শনিবার মাগুরার সৈয়দ আতর আলী পাবলিক মিলনায়তনে জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

যুব জোটের সভাপতি শামীম শরীফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম। 

আরও বক্তব্য প্রদান করেন  জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণি, মাগুরা জেলার সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, সহসভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাংগঠনিক  সম্পাদক এডভোকেট মিজানুর রহমান ফিরোজ, নারী জোটের আহ্বায়িকা এ্যাড. আমেনা খাতুন লাবনী, কেন্দ্রীয় যুব জোটের সদস্য নুরুল আমীন, সাংবাদিক জাহিদ রহমানসহ, অন্যান্য নেতৃবৃন্দ।  

সভায় জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম বলেন, এদেশের স্বাধীনতা যুদ্ধে যুব সমাজের অনন্য ভূমিকা আমাদের এক বিরাট অনুপ্রেরণা। 

সেই অনুপ্রেরণার ধারাবাহিকতায় যুব সমাজকে লুটপাটের বিরুদ্ধে লড়তে হবে। মানুষের অধিকারের কথা বলতে হবে। 

তিনি আরও বলেন, সামাজিক, অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনতে হলে কথা বলতে হবে। ইতিহাস বিকৃত করে, নিজের পক্ষে নিয়ে রাজপথের জাসদকে দমানো যাবে না। 

সাধারণ সভা পরিচালনা করেন মাগুরা জেলা যুব জোটের সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার