ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

নাইক্ষ্যংছড়িতে ২ যুবক অপহরণ, ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১২-৮-২০২৩ বিকাল ৫:৯

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪ দিন আগে নিখোঁজ হওয়া ২ যুবককে অপহরণ করার বিষয়টি প্রকাশ পেয়েছে । অপহরণকারীরা ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। এ ঘটনায় অপহৃত পরিবারে নেমে আসে চরম অশান্তি ও হতাশা। ঘটনাটি ঘটেছে পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের আদর্শ গ্রাম এলাকায়।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ জানান, নিখোঁজ হওয়ার বিষয়ে শুক্রবার (১১ আগস্ট) সকালে আদর্শ গ্রামের আবদুর রহমানের ছেলে আবদুর রহিম বাদী হয়ে একটি সাধারণ ডায়রি করেন নাইক্ষ্যংছড়ি থানায়। যার নম্বর-৩৮৪।

এতে বাদী আবদুর রহিম বলেন, তার ভাই নেজাম উদ্দিন গত ৪ আগস্ট সকাল ১০ টা থেকে নিখোঁজ হয়েছে মর্মে উল্লেখ করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টান্টু সাহা এ প্রতিবেদককে বলেন,তিনি বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে অপহরণ হওয়া নিজামুদ্দিনের পিতা আবদুর রহমান বলেন, তিনি তার ছেলেকে হারিয়ে দিশেহারা। অপহরণকারীরা তার কাছ থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে ফোনে । বিকাশ নাম্বারও দিয়েছে। টাকা না দিলে নিজামুদ্দিনের বড় ধরণের ক্ষতি করবে বলেও হুমকি দিচ্ছে অপহরণকারীরা।

তিনি আরও জানান,অপহরণকারীরা গত ২ আগস্ট রোহিঙ্গা ক্যাম্পের লম্বা শিয়ার রোহিঙ্গা বস্তি থেকে নাইক্ষ্যংছড়ি এসে ২/১ দিন ঘুরাঘুরি করে। এসময় তারা রাত যাপন করে আদর্শগ্রামের মনোয়ারা বেগম নামের এক নারীর বাড়িতে। মনোয়ারা বেগম তাদের ১ জনকে নিজের খালাতো ভাই পরিচয় দিয়ে আসছিলো লোকজনের কাছে। এ খালাতো ভাইয়ের নাম মোহাম্মদ হানিফ।

কান্না জড়িত কন্ঠে ভুক্তভোগির পিতা আবদুর রহমান বলেন, কিন্তু তার ছেলের মোবাইল বন্ধ পায় তারা। পরে সোমবার( ৭ আগষ্ট) দুপুরের দিকে জানতে পারে তার ছেলে অপহরণ হয়েছে। আর তাকে ছাড়িয়ে আনতে ৩ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। যাকে রোহিঙ্গা ক্যাম্পে আটকে রাখা হয়েছে। এ জন্যে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিলো বলেও দাবি করেন তিনি।

এ সময় জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই মো ফখরুল ইসলাম বলেন, তিনি এ বিষয়ে একাধিক বার নিজামুদ্দিনের বাড়িতে গিয়েছেন। তার সন্ধানে সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি।

এমএসএম / এমএসএম

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি