চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের শুভ উদ্বোধন
১২ আগস্ট শনিবার সকাল ১১ টায় চুয়াডাঙ্গা একাডেমিক মোড়ে চুয়াডাঙ্গাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন রেলবাজার রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) তিনি বলেন চুয়াডাঙ্গা একসময় সন্ত্রাসের জনপদ ছিল, মানুষজন ঘর থেকে বাইরে বের হতে ভয় পেত, এখন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের ফলে চুয়াডাঙ্গা এখন উন্নয়নের শহরে রুপান্তরিত হয়েছে, শহরবাসীর দীর্ঘদিনের সপ্ন ছিল রেলওয়ে ওভারপাস নির্মাণ সেই স্বপ্ন পূরন হতে চলেছে, এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান মন্জু, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকোশলী মোহাম্মদ মন্জুরুল করিম, জেলা আওয়ামিলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামিলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জেলা আওয়ামিলীগের সাবেক ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক শওকত আলীসহ স্থানীয় আওয়ামীলীগনেতৃবৃন্দ ও গণ্যমান্যব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট
ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক
শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ
রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী
মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি
বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
গড়াই নদীতে বাড়ছে পানি,তলিয়ে গেছে বসতবাড়ি ও ফসল