ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মানুষ ভোট দিতে পারেনা শয়তানরা ভোট দেয় : বঙ্গবীর কাদের সিদ্দিকী


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১২-৮-২০২৩ রাত ৯:৫
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, গত কয়েক বছর যাবৎ মানুষ ভোট দিতে পারেনা। শয়তানরা ভোট দেয়, দিনের ভোট রাতে হয়। শনিবার ১২ আগষ্ট বিকাল ৪ টায় কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার বর্ধিত সভায় টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনের সময় আমরা যখন জোটে গিয়েছিলাম আজও অনেকে মনে করেন আমরা বিএনপির জোটে গিয়েছিলাম। আমি কক্ষনও মনে করিনা আমি এক মুহুর্তের জন্যও বিএনপির জোটে গিয়েছিলাম। ড.কামালের জন্য ঐক্যফ্রন্টে গেয়েছিলাম।
তিনি নির্বাচন কমিশনারকে ইঙ্গিত করে  বলেন, সকালে ব্যালট পেপার যাবে বলেছে নির্বাচন কমিশনার, রাতে ব্যালট পেপার যাবে না সকালে! না গেলেও রাত্রে গেলে যেমন সেখানে যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয় হয় তাহলে সকালে গেলেও যা রাতে গেলেও তা হবে।
এসময় আরো বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু নাহলে প্রধানমন্ত্রী সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এসময় বর্ধিত সভায় টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান বদির সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, সদস্য শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী 'সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত