ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ায় যুবক গুলিবিদ্ধ, মুমূর্ষু অবস্থায় চমেকে


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৩-৮-২০২৩ দুপুর ১১:৪০

সাতকানিয়ার খাগরিয়ার জায়গা সংক্রান্ত বিরোধের জেরে কালিয়াইশ ইউনিয়নে গুলিতে একজন আহত হয়েছেন।শনিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কালিয়াইশ ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব রসূলাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।আহত ফোরকানকে (৩৩) মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ফোরকান কালিয়াইশের কাটগড় এলাকার মৃত আলমগীরের ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত হলেন সাজ্জাদ হোসেন শিবলো (২৮) সহ কয়েকজন।জানা যায়, খাগরিয়ার বাসিন্দা জাহাঙ্গীর সিকদারের সাথে তার আপন চাচাতো বোনের জায়গা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে বেশ কয়েবার শালিসি বৈঠক অনুষ্ঠিত হয় কালিয়াইশ ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব রসূলাবাদ এলাকায়।ঘটনার দিন সন্ধ্যায় ওই এলাকায় জনৈক দেলোয়ারের অফিসে বৈঠক অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে কোনো সমাধান ছাড়া উত্তেজিত অবস্থায় বিরোধীয় ব্যক্তিদ্বয় (জাহাঙ্গীর সিকাদার ও তার আপন চাচাতো বোন) চলে যায়। 

পরে রাতে এ নিয়ে কথা কাটাকাটির জেরে দেলোয়ারের অফিসে বসে থাকা ফোরকানকে (জাহাঙ্গীর সিকদারের পক্ষের লোক) আরেক পক্ষের সাজ্জাদ হোসেন শিবলোসহ কয়েকজন মারধর করে। একপর্যায়ে ফোরকানকে গুলি করে প্রতিপক্ষ সাজ্জাদ হোসেন শিবলুসহ আরো কয়েকজন।কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাফেজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মূল বিরোধীয় ব্যক্তিদ্বয়ের মধ্যে ঝামেলা হয়নি হয়েছে  ঝামেলা হয়েছে উভয়ের নিয়োগ করা ব্রোকারের মধ্যে।

ফোরকান, শাহিন, তৈয়ব জাহাঙ্গীর সিকদারের পক্ষে আর শিবলুসহ আর কয়েকজন জাহাঙ্গীর সিকদারের চাচাত বোনের পক্ষে ছিল।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ায়সির আরাফাত বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ আসেনি। তবে গুলির ঘটনায় পুলিশ স্পটে এসে বিষয়টি তদন্ত করছে। আহত ব্যক্তির অবস্থা গুরুতর নয় বলে জানান তিনি। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, আসামিরা পুলিশের নজরদারিতে রয়েছে। তাদের ধরতে তৎপরতা অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত