১৮ বছর পর নিউজিল্যান্ডের পাকিস্তান সফর
চলতি মাসের শেষেই বাংলাদেশে আসার কথা আছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের, নিশ্চিত হয়ে গেছে সূচিও। এবার পাকিস্তান সফরের সূচিও নিশ্চিত হয়ে গেছে দলটির। এর ফলে ২০০৩ সালের পর এই প্রথম দেশটি সফরে যাচ্ছে নিউজিল্যান্ড দল।
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের শেষ টি-টোয়েন্টিটি হবে আগামী ১০ সেপ্টেম্বর। জানা যাচ্ছে, এরপর আর একদিনও দেরি করবে না নিউজিল্যান্ড। সঙ্গে সঙ্গেই উঠবে পাকিস্তানের বিমানে। আজ বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায় বিষয়টি। ১৭ সেপ্টেম্বর থেকে মাঠের লড়াইয়ে নামবে দুই দল।
এই সফর দিয়ে পাকিস্তানে ১৮ বছর পর পা রাখবে দলটি। দ্বিপাক্ষিক এই সিরিজটি ওয়ানডে লড়াই দিয়ে শুরু হবে। রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজ শেষ করেই লাহোরে ছুটবে দুই দল। সেখানেই অনুষ্ঠিত হবে পাঁচ টি-টোয়েন্টির সবকটি।
করোনাকালে সুরক্ষার জন্য সর্বত্রই মানা হচ্ছে বাড়তি বিধিনিষেধ। তবে কেন উইলিয়ামসনদের জন্য সুসংবাদ, পাকিস্তান সফরে খুব বেশি সময় কোয়ারেন্টাইন পালন করতে হবে না তার দলকে। ১১ সেপ্টেম্বর দেশটিতে পা রেখে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে দলটিকে। তবে আইপিএল সূচি সে সময়ই থাকায় বেশ কিছু ক্রিকেটারকে সে সময় নাও পেতে পারে নিউজিল্যান্ড দল।
জামান / জামান
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো