সাতক্ষীরায় সদরে জমির পাটকাটাকে কেন্দ্র করে দুই নারী জখম
সাতক্ষীরা সদরে জমির পাটকাটাকে কেন্দ্র করে বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্রের আঘাতে দুজন নারী গুরুতর জখম হয়েছে। বর্তমানে তারা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকাল ১১ টার দিকে সাতক্ষীরা সদরের বড়খামার এলাকায় মৃত সুলতান আলীর জমির পাটকাটতে বাঁধা দিলে ইয়াসিন গাইনসহ মহিদ, তৌহিদ ও সোহাগ সাথে কথা-কাটাকাটি এক পর্যায়ে এই সংঘর্ষের সৃষ্টি হয়।
এতে গুরুতর জখম হয় দুজন নারী হামিদা খাতুন (৪৫), ছামেদা খাতুন (৩৫)। আহতরা সম্পর্কে তাদের ফুফু হয়। বর্তমানে তারা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে, উক্ত জমি নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আদালতে মোহর আলী (৬৫) পিতা মৃত সুলতান আলী গাইন ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করে। যার নাম্বার ১৬৫৯/২৩। যে মামলায় সামসুর রহমান, হামিদা খাতুন, সাজেদা খাতুন ও আবুল কালামকে আদালত স্থিতিশীল থাকার আদেশ দেন। কিন্তু যিনি এটি আদালতের মাধ্যমে স্থিতিশীল থাকার আবেদন করেন তিনিই আবার সেটা ভঙ্গ করেন। এবং আদালতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে জমির দখল ও পাট কাটাসহ উক্ত জমির এস এ ওরেশ সূত্রে পাওয়া অংশীদারদেরও মারপিট করে জমি থেকে বিতাড়িত করেন। এঘটনায় উভয় পক্ষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় পরিস্থিতি সংঘর্ষে রুপ নিতে পারে। এব্যাপারে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।
এমএসএম / এমএসএম
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০
মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
Link Copied