জাতীয় শোক দিবস উপলক্ষে লালমনিরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির বৃক্ষরোপণ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে একযোগে লালমনিরহাট জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির লালমনিরহাট ইউনিট।
রবিবার(১০ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলা মডেল মসজিদ প্রাঙ্গনে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া যুব রেড ক্রিসেন্টের সদস্যরা জানায় একযোগে লালমনিরহাটের ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রয়োজনে স্বেচ্ছাশ্রমে রেডক্রিসেন্ট নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। জনসচেতনতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ভূমিকা পালনসহ নানাবিধ সামাজিক সচেতনা বৃদ্ধির কাজ করে রেডক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রিসেন্ট সোসাইটির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
যুব রেড ক্রিসেন্ট লালমনিরহাট জেলা ইউনিটের এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্, রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডঃ আশরাফ হোসেন বাদল, ভাইস চেয়ারম্যান অ্যাডঃ সফুরা বেগম রুমী(সাবেক সংসদ সদস্য),কার্যকরী সদস্য অ্যাডঃ নজরুল ইসলাম রাজু, যুব রেড ক্রিসেন্ট লালমনিরহাট ইউনিটের প্রধান সুজন বর্মন, জেলা ইউনিট কর্মকর্তা সাইদুর রহমান শাওন,যুব ক্রিসেন্ট সদস্য নয়ন বর্মন, খালেদা ঐশীসহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied