ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বানভাসিকে জিম্মি করে চড়া দামে পণ্য বিক্রি, জরিমানা ৯০ হাজার


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৩-৮-২০২৩ বিকাল ৫:৫

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাংলাবাজার ও দেওদিঘী বাজার এলাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সঙ্কটের সময় থেকে জনসাধারণকে জিম্মি করে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির একাধিক অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সাতটি দোকানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বাংলাবাজারের ব্যবসায়ী আব্দুল জলিল (৫০) কে ১০ হাজার টাকা, আব্দুর শুকুর (৪৩) কে ৪০ হাজার টাকা, আব্দুল জব্বার (৪৫) কে ৫ হাজার টাকা, মোঃ কিবরিয়া (৪০) কে ৫ হাজার টাকা, দেওদিঘী বাজারের ব্যবসায়ী মোঃ বশির আহমদ (৬০) কে ৫ হাজার টাকা, মোঃ জামাল (৩৫) কে ২০ হাজার টাকা এবং কোরবান আলী (৪৩) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত