লালমনিরহাটে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু
দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখতে ও সাধারণ খেটে খাওয়া মানুষকে ন্যায্যমূল্যে লালমনিরহাটে আবারও টিসিবির পন্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (১৩ আগস্ট) সকালে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ আদিতমারীতে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে পন্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন।
এবার লালমনিরহাটের পাঁচটি উপজেলা ও দুই পৌরসভায় আগষ্ট মাসে ৭৫ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ১ হাজার ৬৪০ জন সুবিধাভোগীদের হাতে এ পন্য বিক্রি করা হবে। পণ্যের মধ্যে মশুর ডাল ৬০ টাকা কেজি দরে ২কেজি, চাল ৩০ টাকা দরে ৫ কেজি, সয়াবিন তেল ১০০ টাকা লিটার হিসেবে ২ লিটার তেল দেওয়া হচ্ছে। ৪৭০ টাকা প্যাকেজে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খেটে খাওয়া মানুষ লাইন ধরে এই পন্য সংগ্রহ করছেন। ন্যায্যমূল্যে দৈনন্দিন প্রয়োজনীয় এসব পন্য পেয়ে খুশি সুবিধাভোগীরা।
পন্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি.আর সারোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, সমবায় কর্মকর্তা ফজলে এলাহী, ভাদাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃষ্ণ কান্ত বিদুর প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied