ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরে ট্রাকের চাপায় নিহত-২; আহত-৬


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৩-৮-২০২৩ বিকাল ৫:৪৩

যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরে প্রেমবাগের অদূরে শাহিদা পেট্রোল পাম্পের সামনে যশোরগামী ট্রাকের চাপায় ইজিবাইকে থাকা ২জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ৬জন যাত্রী। রোববার বিকালে এ দূর্ঘটনা ঘটে। বসুন্দিয়া মোড়ের শ্রমিক নেতা আসাদুল হক বিপ্লব জানান, বেলা তিনটার সময় বসুুিন্দয়া থেকে ৮জন যাত্রী বোঝাই করে একটি ইজিবাইক নওয়াপাড়া বাজারে যাওয়ার সময় শাহিদা পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে যশোরগামী একটি ট্রাক ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে ইজিবাইকে থাকা যাত্রী যশোরের ঘুনি এলাকার সৈয়দ ছবেদ আলীর ছেলে সৈয়দ মোল্যা (৬০) এবং অভয়নগর উপজেলার রামসরা গ্রামের জনৈক এক বৃদ্ধ নিহত হন। আহত হন ইজিবাইকে থাকা অপর ৬জন যাত্রী। এলাকাবসীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় এখনও পাওয়া যায় নি। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি হামিদ উদ্দীন আহম্মেদ জানান, যশোরগামী ঢাকা মেট্রো ট-২২৫৮১৯ নম্বর ট্রাকটিকে আটক করা হয়েছে। মামলা পক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন