ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কপিলমুনিতে হত্যার হুমকি দাতাকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৩-৮-২০২৩ বিকাল ৫:৫৮
পাইকগাছা উপজেলার কপিলমুনিতে  লোহা ব্যবসায়ীকে হত্যার হুমকি দাতাকে গ্রেফতারসড় নিরাপদে ব্যবসা করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ আগষ্ট) দুপুরে 
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন  লোহাপট্টীর ব্যবসায়ী গৌর কর্মকার। লিখিত বক্তব্যে গৌর কর্মকার বলেন, দীর্ঘ ৩০-৩৫ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে লোহার তৈরি কৃষি ও ঘর গৃহস্থলীর নানা সরঞ্জম বিক্রি করে আসছি। একই পট্টীতে অন্য একটি দোকানে পংকজ কর্মকার লোহার তৈরি নানা সরঞ্জম বিক্রি করে থাকে। পংকজ কর্মকার সপ্তাহে প্রতিদিন ব্যবসা চালিয়ে গেলেও আমিসহ ৮ টি দোকান সপ্তাহে দুই দিন খোলা রাখা হয়। বাকি ৫ দিন পংকজ ও তার ছেলের নির্দেশে বন্ধ রাখতে হয়। তিনি আরো বলেন,পংকজ কর্মকার ও তার ছেলে রামপ্রসাদ কর্মকার আমাকেসহ অন্যান্য দোকানীদের উপর পেশী শক্তি প্রদর্শণ ও ভাড়াটিয়া মাস্তানদের দিয়ে প্রভাব খাটিয়ে চলেছে। এছাড়াও দোকান খুললে তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ মারমুখি আচারণ করে। অধিক ব্যবসায়ী মুনাফা লাভের জন্য পংকজ কর্মকার সপ্তাহে হাটের দুই দিন বাদে অন্যান্য দিন কাউকে দোকান খুলতে দেয় না। তারা পিতা-পুত্র লোহা পট্টীর ব্যবসায়ীদেরকে জিম্মি করে রেখেছে বলে তিনি জানান। জনাকীর্ণ  সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১০ আগস্ট বিকাল ৩ টার দিকে আমার দোকানের সামনে পংকজ কর্মকার ও তার ছেলে রাম প্রসাদ কর্মকার আকর্স্মিক আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগলাজের কারণ জানতে চাইলে পংকজ কর্মকার ও রামপ্রসাদের নির্দেশে তার এক বন্ধু হত্যার উদ্দেশ্যে আমার গলায় দা ধরে। এসময় আমার চিৎকারে পাশের দোকানদার বিধান শীল, ভোলানাথ শীল,শেখর শীল,প্রকাশ কর্মকার, গনেশ কর্মকার, ষষ্টি কর্মকার ও শৈলেন রায় সহ অনেকে এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। এ ঘটনার পরদিন ১১ আগস্ট তাদের নামে পাইকগাছা থানায় একটি জিডি করি। যার নং- ৫৬৪। থানায় জিডি করার পর পংকজ ও তার ছেলে অগ্নিমূর্তি ধারণ করেছে। তারা আমাকে মৃত্যূর হুমকি দিচ্ছে। বর্তমানে আমি তাদের ভয়ে দোকান থেকে বাড়িতে একা আসা যাওয়া করতে পারছি না। তাদের অব্যাহত হুমকিতে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় আছি। গভীর ষড়যন্ত্র ও তাদের বাহিনীর হাত থেকে রক্ষারসহ নিরাপদে ব্যবসা করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এমএসএম / এমএসএম

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ