ইসলাম মার্কেট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ
নোয়াখালীর বেগমগঞ্জের বানিজ্যিক শহর চৌমুহনী বাজারের ইসলাম মার্কেট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।
ইসলাম মার্কেট ব্যবসায়ী সমিতির আয়োজনে উক্ত মার্কেট প্রাঙ্গণে সকল ব্যবসায়ী ও সমিতির নব-নির্বাচিত সকল সদস্যদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
অত্র ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সমিতির সভাপতি মাওলানা বোরহান উদ্দিন, সহ সভাপতি আবুল মহসিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার মিলন, কোষাধ্যক্ষ মোহাম্মদ সামছুল হক, দপ্তর সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহমেদকে গত ৩ই আগস্ট ৭ সসদ্য বিশিষ্ট সদস্যের ভিত্তিতে ভোটের মাধ্যমে ব্যবসায়ী ভোটারগন মার্কেটের কমিটি নির্বাচিত করেন।
নব-নির্বাচিত কমিটির সদস্যরা বলেন, চৌমুহনী বাজারের ইসলাম মার্কেটের উন্নয়নে সকল ব্যবসায়ী একত্রে কাজ করার আহবান জানান। মার্কেটের সুবিধা অসুবিধা সহ অত্র ব্যবসায়ীদের সকল কাস্টমার যাতে নির্দিদায় ও সাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে সেদিকে খেয়াল রাখার জোর দাবি করেন। সেই সাথে নির্বাচিত কমিটি মার্কেটের কল্যানে সবসময় কাজ করতে পারে এইজন্য সবার সহযোগিতা কামনা করেছেন।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আনিস উদ্দিন, বিশিষ্ট রাজনৈতিক ও ব্যবসায়ী শেখ সেলিম, প্রবীন সাংবাদিক এমজি বাবর, ইসলাম মার্কেটের সকল ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied