মাটিরাঙ্গায় মোবাইলে গান চালিয়ে বৃদ্ধের আত্মহত্যা
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আব্দুল মমিন (৬৫) নামে এক বৃদ্ধ মোবাইলে গান চালিয়ে ঘরের আড়ার সাথে রশি দিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার (১৩ আগস্ট) উপজেলার বর্ণাল ইউনিয়নের ৫নং ওয়ার্ড করিম মাস্টারপাড়ায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। আব্দুল মমিন স্থানীয় মৃত আলী মিয়ানের ছেলে।
নিহতের বড় ছেলে নজরুল জানান, শনিবার রাতে সংসারের কাজ নিয়ে মেয়ে মৌসুমি ও স্ত্রী নুর জাহানের সাথে ঝগড়া করে ঘর থেকে বের হয়ে দরজা বন্ধ করে দেয়। রাতে তার বড় ছেলে নজরুলের বাসায় রাত যাপন করে।
সকালে কয়েকবার ডাকতে গেলে ঘরের দরজা বন্ধ অবস্থায় উচ্চ সাউন্ডে গানের আওয়াজ শুনে ফিরে আসে। পরে দুপুরের দিকে প্রতিবেশী আলম গিয়ে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা খুলে ঘরের ভিতরে গেলে, ঘরের আড়ার সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকার লোকজনকে জানায়। এ সময় উচ্চ সাউন্ডে মোবাইল ফোনে গান বাজছিল। এলাকায় জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল