ডেঙ্গু প্রতিরোধে রোটারি ক্লাবের মশারি বিতরণ
যশোরের অভয়নগরে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সেই ডেঙ্গু প্রতিরোধে রোটারি ক্লাব অব নওয়াপাড়া উপজেলার ২শ অস্বচ্ছল পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে।
সোমবার (১৪ আগস্ট) সকালে অভয়নগর উপজেলা পরিষদ সংলগ্ন রোটারি খোরশেদ আলী মোগল হেল্থ কমপ্লেক্সে মশারি বিতরণ করা হয়। রোটারি ক্লাব অব নওয়াপাড়া’র প্রেসিডেন্ট শাহ্ রিয়াদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। প্রোগ্রাম চেয়ার নূরে আলম পাটোয়ারী বাবুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রোটারিয়ান আব্দুল আজিজ সরদার, অধ্যক্ষ রবিউল হাসান, রবিউল ইসলাম, বিএম আব্দুস সালাম, দীপক কুমার সাহা, বিশ্বজিৎ ঘোষ, শাহিন হোসেন প্রমুখ।
এ ব্যাপারে রোটারি ক্লাব অব নওয়াপাড়ার প্রেসিডেন্ট শাহ্ রিয়াদ হোসেন জানান, ডেঙ্গু আক্রান্ত এলাকা হিসেবে অভয়নগর উপজেলায় অস্বচ্ছল পরিবারগুলো ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করে। তাদের কথা চিন্তা করে রোটারি ক্লাব মশারি বিতরণের আয়োজন করেছে। বাছাইকৃত দুইশ পরিবারের মাঝে একটি করে নতুন মশারি বিতরণ করা হয়েছে। যে মশারি ডেঙ্গু প্রতিরোধে সহায়ক হবে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান