পাইকগাছায় আদালতের আদেশ অমান্য করে কৃষি জমিতে অনুমোদন ছাড়ায় ইট ভাটা তৈরির অভিযোগ
খুলনার পাইকগাছায় আদালতের আদেশ অমান্য করে কৃষি জমি ও সরকারী খাল দখল করে এবং কোন রকম অনুমোদন ছাড়ায় অবৈধভাবে নতুন ইট ভাটা তৈরির অভিযোগ পাওয়া গেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। জমি ফিরে পেতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ধর্ণা দিচ্ছেন ৭০ বছরের বৃদ্ধা মাহমুদা খাতুন।
অভিযোগ সূত্রে ও সরেজমিনে জানাগেছে, উপজেলার চাঁদখালী- মৌখালী সড়কের দক্ষিন পাশে চাঁদমুখি মৌজায় বৃদ্ধা মাহমুদা খাতুনের প্রায় আড়াই বিঘা জমি। এলাকার প্রভাবশালী শফিকুল ইসলাম শফি অন্য একজনের মাধ্যমে ধান ও মাছ চাষ করার শর্তে মৌখিক লিজ গ্রহন করেন। সেখানে ধান ও মাছ চাষ না করে সেখানে ইট ভাটা তৈরি করার জন্য কাজ শুরু করে। খবর পেয়ে গত ১৭ জুলাই জমির মালিক মাহমুদা খাতুন ভাটা তৈরির কাজে বাধা দেন। সে সময় প্রভাবশালী সে বাঁধা উপেক্ষা করে কাজ চালাতে থাকলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারার মামলা করেন। যার নাম্বার ৩২৮/২৩ ইং। আদালত উক্ত জমির উপর ইট ভাটা তৈরি বন্ধ করতে নিষেধাজ্ঞা দেন।
আদালতের নোটিশ পাওয়ার পর প্রভাবশালী শফিকুল ইসলাম শফি অদৃশ্য ক্ষমতা বলে আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আরো বেশি লোকবল নিয়ে ভাটা তৈরির কাজ অব্যহত রেখেছেন।
গত ৪ আগষ্ট সরেজমিনে পরিদর্শন যেয়ে দেখা যায় প্রভাবশালী শফিকুল ইসলাম শফির লোকজন ভাটার চিমনি ও ক্লিনার তৈরির কাজ অব্যাহত রেখেছেন। সাংবাদিদের উপস্থিতি টের পেয়ে কৌশলে সরে যান তিনি ও তার পুত্র শাহ আলম সবুজ ও আল-আমিন।
এদিকে নতুন তৈরি ইট ভাটা বন্ধের দাবী জানিয়ে খুলনা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন এলাকার জিয়ারুল গাজী ও হাফিজুল ইসলাম নামে দুই ব্যক্তি।
অভিযোগকারী জিয়ারুল গাজী জানান, আমাদের কৃষি জমির পাশে অন্যের জমি দখল করে প্রভাবশালী শফিকুল ইসলাম শফি নতুন ইট ভাটা তৈরি করছে। এখানে ভাট তৈরি হলে কৃষি ও পরিবেশ মারাত্বক হুমকির মুখে পড়বে। সেকারনে ভাটা বন্ধের জন্য জেলা প্রশাসকের নিকট অভিযোগ দিয়েছি।
চাঁদখালী ইউনিয়নের সচিব মোঃ আব্বাস আলী জানান, নতুন ইট ভাটা তৈরি হচ্ছে শুনেছি কিন্তু তারা ইউনিয়ন পরিষদ থেকে কোন ট্রেড লাইসেন্স নেননি বা কোন অনুমতিও নেননি।
অভিযুক্ত ভাটা মালিক শফিকুল ইসলাম শফি'র কাছে বার বার ফোন দিলে সাংবাদিক পরিচয় পেয়ে কল কেটে দেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, ইট ভাটা তৈরির বিষয়টি আমি জেনেছি। আদালতের নোটিশ বিবাদী পক্ষকে দেয়া হয়েছে তাদের কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। যদি বিবাদী পক্ষ আদালতের আদেশ অমান্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, পরিবেশ অধিদপ্তর খুলনা অফিস থেকে ভাটাটি ইতিমধ্যে পরিদর্শন করেছেন। তারা এ বিষয়টি দেখভাল করছেন। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এমএসএম / এমএসএম
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২
ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
Link Copied