ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মিরসরাইয়ে মাদকদ্রব্য সহ গ্রেপ্তার তিন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৮-২০২৩ দুপুর ৪:৮
যাত্রীবাহী বাসে যাত্রী সেজে  ফেনী লালপোল থেকে চট্টগ্রাম যাওয়ার পথে তিন যুবককে ১৪ কেজি গাঁজাসহ  আটক করেছে মিরসরাই থানা পুলিশ।
 
সোমবার (১৪ আগস্ট) সকাল ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভা এলাকায় চেকপোস্টে   তাদের আটক করা হয়। জব্দ হওয়া এসব গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ১৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
 
আটকৃত যুবকরা হলো কুমিল্লা জেলার মুরাদনগর থানার মৃত হামিদুর রহমানের ছেলে মো. হাবিব (৪০), একই এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. আরিফ (২০), চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মৃত শফিউল্ল্যাহর ছেলে মো: সোহাগ (৩৫)।
 
মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম মিরসরাই পৌর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রংপুর টু চট্টগ্রামগামী শ্যমলী এন.আর ট্রাভেন্স নামের একটি যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-২২৯৬ থেকে তল্লাশি চালিয়ে  ১৪ কেজি গাঁজাসহ তিন যু্বকে আটক করা হয়। তিনি আরো বলেন, আটকৃত যুবকরা দীর্ঘদিন ধরে ফেনী সীমান্তবর্তী এলাকাগুলো থেকে মাদক বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান