রাজস্থলীতে আর্ন্তজাতিক যুব দিবস পালিত
সারাদেশব্যাপী আর্ন্তজাতিক যুব দিবস । এ বছর দিবসটির প্রতিপাদ্য স্লোগান হলো ‘‘Green Skills for Youth: Towards a Sustainable World”।আন্তর্জাতিক যুব দিবসের মূল উদ্দেশ্য সামাজিক,অর্থনৈতিক ও রাজনৈতিক ভিন্ন ঘটনা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যুবকদের অংশগ্রহণ এবং মতামত আলোচনা করা জরুরী। বিশ্বব্যাপী যুব সমাজের শিক্ষা,স্বাস্থ্য ও কর্মসংস্থানের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার দিন হিসেবে দিবসটি সারাদেশ পালন করে থাকে। যুবসমাজের নিজেদের অধিকার ভিন্ন বুঝে নেয়ার প্রতি সচেনতা সমাজের বাড়ানোর এক প্রয়াস।প্রতিবছরের ন্যায় এবছরও বিশ্বের অন্যান্য দেশের সংগে তাল মিলিয়ে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বে সরকারি এনজিও সংস্থা হিল ফ্লাওয়ার এক আলোচনা সভার আয়োজন করে। গাইন্দ্যা উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে( ১৩ আগস্ট ) সকালে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। হিল ফ্লাওয়ার জেলা কোডিনেটর হিলারী ত্রিপুরার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সাংবাদিক আজগর আলী খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন বেলাল ও সংগঠনের প্রতিনিধি বৃন্দ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন আগস্ট মাস শোকের মাস। এ শোকের মাসে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি,স্বাধীনতার মহান স্থপতি,বাঙালী জাতির স্বপ্নদ্রষ্টা,ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি এবং তাঁর পরিবারের শহিদ অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি শ্রদ্ধা জানান শহিদ জাতীয় চার নেতার প্রতি। তিনি কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি যাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।
প্রধান অতিথি দিবসটি তাৎপর্য তুলে ধরে বলেন যুবরাই সকল পরিবর্তনের ধারক-বাহক। বৈশ্বিক জলবায়ুগত সংকট মোকাবেলায় ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে বর্তমান বিশ্ব একটি সবুজ রূপান্তরে যাত্রা শুরু করেছে। এ প্রক্রিয়ায় যুবদের অংশগ্রহণ জরুরী। ঝউএ অর্জন ও টেকসই বিশ্ব বিনির্মাণে যুবদের জন্য সবুজ দক্ষতা (Green Skills) অত্যন্ত সময়োপযোগী যদিও সুস্থ ও টেকসই সমাজ গঠনে সবুজ দক্ষতা (Green Skills) সকলেরই প্রয়োজন। তাই জাতিসংঘ কর্তৃক যথার্থই নির্ধারণ করা হয়েছে এবারের আন্তর্জাতিক যুবদিবসের প্রতিপাদ্য- ‘‘Green Skills for Youth: Towards a Sustainable World ”।
অসীম সাহসী,সৃজনশীল ও সম্ভাবনাময় যুবসমাজ যুগ যুগ ধরে উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা পালন করছে। তাই SDG বা টেকসই অভীষ্ট উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সকল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তারাই গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশে যুবদের কল্যাণে সরকারের গৃহিত বিভিন্ন কর্মসূচি ও অগ্রগতি তুলে ধরেন।
আর্ন্তজাতিক যুবদিবসের এ প্রাক্কালে তিনি যুবদের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নমূখী কর্মকান্ডে অংশ গ্রহণের মাধ্যমে যুবদের আগামী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে উন্নত সমৃদ্ধ স্মার্ট ডিজিটাল অব বাংলাদেশ গড়তে সকলে এক যোগে কাজ করতে হবে|
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন