বাবার বাইক থেকে ছিটকে পড়ে প্রান গেল
সকালে বাবার মোটরসাইকেলে বিদ্যালয়ে যাচ্ছিল তাবাচ্ছুম। পথে বিপরিত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। ধাক্কায় পেছন থেকে ছিটকে পিচঢালা রাস্তায় পড়ে যায় মেয়েটি। প্রচন্ড আঘাত লাগে মাথায়। গুরুতর অবস্থায় খুলন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল পাঁচটার দিকে মারা যায় তাবাচ্ছুম।
তাবাচ্ছুম আক্তার (১৪) বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনয়িনের খুড়িয়াখালী গ্রামের আব্বাস গাজীর মেয়ে। সে ওই ইউনিয়নের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়তো। রোববার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের কাছাকাছি এই দুর্ঘটনাটি ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান আসাদ জানান, তাবাচ্ছুমকে প্রতিদিন তার বাবা মোটসাইকেলে বিদ্যালয়ে দিয়ে যেতেন। আজও তাকে নিয়ে আসার পথে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। তার মাথায় প্রচন্ড আঘাত লাগে’।
প্রধান শিক্ষক বলেন,’প্রথমে তাবাচ্ছুমকে শরণখোলা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিক্যালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। তাবাচ্ছুমের মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও পরিবারে শোকের ছায়া নেমে আসে’।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত পৌনে ৯টা) খুলনা মেডিক্যাল থেকে তাবুচ্ছুমের মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে স্কুলছাত্রী মৃত্যুর খবর শুনেছি। এব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি